যে সত্য বলা হয় নি




যে সত্য বলা হয় নি
আকাশ মালিক
ঢাকা থেকে শীঘ্রই প্রকাশিতব্য




মুক্তমনায় রাখা গুরুত্বপূর্ণ  এ বইটিতে আকাশ মালিক বিধৃত করেছেন ধর্ম - বিশেষতঃ ইসলামের উপত্তি এবং বিকাশের এক প্রাঞ্জল উপাখ্যান। ধর্মের সামাজিক এবং রাজনৈতিক ইতিহাস থেকে শুরু করে ইসলামের জন্ম, কোরানের সঙ্কলন, মহানবীর জীবন যাপন, বিয়ে এবং ধর্ম প্রচার থেকে শুরু করে ইসলামের চার খলিফার শাসন পর্যন্ত এক ধারাবাহিক চিত্র এই বইয়ে অলঙ্কৃত হয়েছে।

The path to reason

Smith, a business analyst at a computer software firm who was once a conservative Christian, seeks to eliminate misconceptions about atheism and skepticism by examining faith and reason, the two means by which we evaluate our world. Writing for those who are confused by media representations and culture wars about philosophy and religion, Smith explains his personal path to atheism and skepticism as he describes the collision of faith and reason, the application of reason to such ideas as the soul, God, and meaning, critical thinking, including its fallacies, and specific precepts of skepticism. He then explains Christianity as he perceives it, analyzing such ideas as heaven and hell, the ten commandments, sex and violence, Jesus in the books of Matthew and John, the end times, prophecy and religious history, and the facts of life of a committed atheist.

আইনস্টাইনের কাল


আইনস্টাইনের কাল
প্রদীপ দেব
মীরা প্রকাশনী


আইনস্টাইন। একটি নাম। একটি ইতিহাস। বলা হয়ে থাকে সর্বকালের সেরা বিজ্ঞানীদের মধ্যে অন্যতম। প্রখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জীবন, দর্শন আর কাজ নিয়ে পাঠকদের আগ্রহের কমতি ছিলো না কখনোই। এই বইয়ে পাঠকদের প্রত্যাশা পূরণ করতে আইনস্টাইনের সেই ঘটনাবহুল সময়টিকে মলাটবন্দি করার প্রয়াস রাখা হয়েছে। মীরা প্রকাশন থেকে প্রকাশিত এই বই থেকে পাঠকেরা খুঁজে পাবেন বিজ্ঞানী আইনস্টাইনের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিবরণ।

মানব প্রকৃতির জৈববিজ্ঞানীয় ভাবনা


মানব প্রকৃতির জৈববিজ্ঞানীয় ভাবনা
ডঃ অভিজিৎ রায় ( প্রতিষ্ঠাতা মুক্ত-মনা অন্তর্জাল )


 
ডারউইনের তত্ত্ব শুধু
জীববিজ্ঞানকেই প্রভাবিত করেনি, করেছে দর্শনকে এবং সেই সাথে আমাদের চারপাশের সমাজকে। সামাজিক বিভিন্ন প্যাটার্ন ব্যাখ্যা করার অভিপ্রায়ে ডারউইনের তত্ত্বের সুস্থিত প্রয়োগে গড়ে উঠেছে মনোবিজ্ঞানের এক নতুন শাখা, বিবর্তনীয় মনোবিজ্ঞান। কেন পুরুষেরা সাধারণতঃ মেয়েদের থেকে বেশি আগ্রাসী? কেন পয়সাওয়ালা টাকমাথা লোকদের ঘরে সুন্দরী বউ দেখা যায়? কেন চর্বিজাতীয় খাবার আমাদের দেহের জন্য ক্ষতিকর জেনেও লোভ সম্বরণ করতে পারি না? আমাদের অনেকেই কেন ভয় পাই নিরীহ তেলাপোকা বা মাকড়শাকে? এই প্রশ্নগুলো কি কখনো আপনাকে ভাবিয়েছে? তাহলে এই বইটি আপনার জন্য।

সমকামিতা : একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান

 ‘সমকামিতা’ বইটির নামকরণের মধ্যেই রয়েছে লেখকের অনুসন্ধিসু মননের এবং প্রথাভাঙ্গা বিষয়বস্তুর নির্দেশ। আধুনিক জীববিজ্ঞান এবং মনোবিজ্ঞানের সর্বাধুনিক তথ্যের ভিত্তিতে স্পর্শকাতর এ বিষয়টির উদ্ভব এবং অস্তিত্বকে বিশ্লেষণ করেছেন তিনি। বৈজ্ঞানিক আলোচনার পাশাপাশি লেখক আর্থ-সামাজিক, সমাজ-সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং মনোস্তাত্ত্বিক বিভিন্ন দিক সুচারুভাবে ব্যাখ্যা করেছেন। প্রাণীজগতে সহস্রাধিক প্রজাতিতে যে সমকামিতার অস্তিত্ব রয়েছে তা এখন অনেকেই জানেন। মানব সভ্যতাও কিন্তু এই ধারার ব্যতিক্রম নয়। প্রাচীন গ্রীক ও রোমান সভ্যতা থেকে শুরু করে প্রাচ্য ও প্রতীচ্যের আধুনিক সমাজ ব্যবস্থায় সমকামিতার অস্তিত্বের পাশাপাশি, আমাদের সাংস্কৃতিক ইতিহাস থেকেও করা হয়েছে সমকামিতার উসের নিবিড় অনুসন্ধান।