Showing posts with label Bangla Evolution book free download. Show all posts
Showing posts with label Bangla Evolution book free download. Show all posts

মানব প্রকৃতির জৈববিজ্ঞানীয় ভাবনা


মানব প্রকৃতির জৈববিজ্ঞানীয় ভাবনা
ডঃ অভিজিৎ রায় ( প্রতিষ্ঠাতা মুক্ত-মনা অন্তর্জাল )


 
ডারউইনের তত্ত্ব শুধু
জীববিজ্ঞানকেই প্রভাবিত করেনি, করেছে দর্শনকে এবং সেই সাথে আমাদের চারপাশের সমাজকে। সামাজিক বিভিন্ন প্যাটার্ন ব্যাখ্যা করার অভিপ্রায়ে ডারউইনের তত্ত্বের সুস্থিত প্রয়োগে গড়ে উঠেছে মনোবিজ্ঞানের এক নতুন শাখা, বিবর্তনীয় মনোবিজ্ঞান। কেন পুরুষেরা সাধারণতঃ মেয়েদের থেকে বেশি আগ্রাসী? কেন পয়সাওয়ালা টাকমাথা লোকদের ঘরে সুন্দরী বউ দেখা যায়? কেন চর্বিজাতীয় খাবার আমাদের দেহের জন্য ক্ষতিকর জেনেও লোভ সম্বরণ করতে পারি না? আমাদের অনেকেই কেন ভয় পাই নিরীহ তেলাপোকা বা মাকড়শাকে? এই প্রশ্নগুলো কি কখনো আপনাকে ভাবিয়েছে? তাহলে এই বইটি আপনার জন্য।

সমকামিতা : একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান

 ‘সমকামিতা’ বইটির নামকরণের মধ্যেই রয়েছে লেখকের অনুসন্ধিসু মননের এবং প্রথাভাঙ্গা বিষয়বস্তুর নির্দেশ। আধুনিক জীববিজ্ঞান এবং মনোবিজ্ঞানের সর্বাধুনিক তথ্যের ভিত্তিতে স্পর্শকাতর এ বিষয়টির উদ্ভব এবং অস্তিত্বকে বিশ্লেষণ করেছেন তিনি। বৈজ্ঞানিক আলোচনার পাশাপাশি লেখক আর্থ-সামাজিক, সমাজ-সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং মনোস্তাত্ত্বিক বিভিন্ন দিক সুচারুভাবে ব্যাখ্যা করেছেন। প্রাণীজগতে সহস্রাধিক প্রজাতিতে যে সমকামিতার অস্তিত্ব রয়েছে তা এখন অনেকেই জানেন। মানব সভ্যতাও কিন্তু এই ধারার ব্যতিক্রম নয়। প্রাচীন গ্রীক ও রোমান সভ্যতা থেকে শুরু করে প্রাচ্য ও প্রতীচ্যের আধুনিক সমাজ ব্যবস্থায় সমকামিতার অস্তিত্বের পাশাপাশি, আমাদের সাংস্কৃতিক ইতিহাস থেকেও করা হয়েছে সমকামিতার উসের নিবিড় অনুসন্ধান।

বিবর্তনের পথ ধরে- বন্যা আহমেদ

ডারউইনের বিবর্তন তত্ত্বের উপরে বাংলাভাষায় এই মুহূর্তে সম্ভবতঃ সর্বাধিক পঠিত এবং আলোচিত গ্রন্থ টি। প্রকৃতিবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা এই বইটিকে ২০০৭ সালে বাংলা একাডেমী বইমেলার অন্যতম গুরুত্বপূর্ণ পুস্তক বলে অভিহিত করেছিলেন। অবসর প্রকাশনা থেকে প্রকাশিত এই বইয়ে জৈব বিবর্তনের বিভিন্ন তত্ত্ব অত্যন্ত আকর্ষনীয় ভঙ্গিতে শুধু উপস্থাপিতই হয়নি, সেই সাথে যারা বিভিন্ন প্রাচীন ধর্মীয় রূপকথার সড়ি ভেঙ্গে অধুনা ‘ইন্টেলিজেন্ট ডিজাইন’ নামক অপবিশ্বাসের আড়ালে আশ্রয় খুঁজছেন, এই বইটি তাদের জন্য এই বইটি এক শক্তিশালী চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।