Showing posts with label Bangla science book. Show all posts
Showing posts with label Bangla science book. Show all posts

আইনস্টাইনের কাল


আইনস্টাইনের কাল
প্রদীপ দেব
মীরা প্রকাশনী


আইনস্টাইন। একটি নাম। একটি ইতিহাস। বলা হয়ে থাকে সর্বকালের সেরা বিজ্ঞানীদের মধ্যে অন্যতম। প্রখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জীবন, দর্শন আর কাজ নিয়ে পাঠকদের আগ্রহের কমতি ছিলো না কখনোই। এই বইয়ে পাঠকদের প্রত্যাশা পূরণ করতে আইনস্টাইনের সেই ঘটনাবহুল সময়টিকে মলাটবন্দি করার প্রয়াস রাখা হয়েছে। মীরা প্রকাশন থেকে প্রকাশিত এই বই থেকে পাঠকেরা খুঁজে পাবেন বিজ্ঞানী আইনস্টাইনের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিবরণ।

মানব প্রকৃতির জৈববিজ্ঞানীয় ভাবনা


মানব প্রকৃতির জৈববিজ্ঞানীয় ভাবনা
ডঃ অভিজিৎ রায় ( প্রতিষ্ঠাতা মুক্ত-মনা অন্তর্জাল )


 
ডারউইনের তত্ত্ব শুধু
জীববিজ্ঞানকেই প্রভাবিত করেনি, করেছে দর্শনকে এবং সেই সাথে আমাদের চারপাশের সমাজকে। সামাজিক বিভিন্ন প্যাটার্ন ব্যাখ্যা করার অভিপ্রায়ে ডারউইনের তত্ত্বের সুস্থিত প্রয়োগে গড়ে উঠেছে মনোবিজ্ঞানের এক নতুন শাখা, বিবর্তনীয় মনোবিজ্ঞান। কেন পুরুষেরা সাধারণতঃ মেয়েদের থেকে বেশি আগ্রাসী? কেন পয়সাওয়ালা টাকমাথা লোকদের ঘরে সুন্দরী বউ দেখা যায়? কেন চর্বিজাতীয় খাবার আমাদের দেহের জন্য ক্ষতিকর জেনেও লোভ সম্বরণ করতে পারি না? আমাদের অনেকেই কেন ভয় পাই নিরীহ তেলাপোকা বা মাকড়শাকে? এই প্রশ্নগুলো কি কখনো আপনাকে ভাবিয়েছে? তাহলে এই বইটি আপনার জন্য।

সমকামিতা : একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান

 ‘সমকামিতা’ বইটির নামকরণের মধ্যেই রয়েছে লেখকের অনুসন্ধিৎসু মননের এবং প্রথাভাঙ্গা বিষয়বস্তুর নির্দেশ। আধুনিক জীববিজ্ঞান এবং মনোবিজ্ঞানের সর্বাধুনিক তথ্যের ভিত্তিতে স্পর্শকাতর এ বিষয়টির উদ্ভব এবং অস্তিত্বকে বিশ্লেষণ করেছেন তিনি। বৈজ্ঞানিক আলোচনার পাশাপাশি লেখক আর্থ-সামাজিক, সমাজ-সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং মনোস্তাত্ত্বিক বিভিন্ন দিক সুচারুভাবে ব্যাখ্যা করেছেন। প্রাণীজগতে সহস্রাধিক প্রজাতিতে যে সমকামিতার অস্তিত্ব রয়েছে তা এখন অনেকেই জানেন। মানব সভ্যতাও কিন্তু এই ধারার ব্যতিক্রম নয়। প্রাচীন গ্রীক ও রোমান সভ্যতা থেকে শুরু করে প্রাচ্য ও প্রতীচ্যের আধুনিক সমাজ ব্যবস্থায় সমকামিতার অস্তিত্বের পাশাপাশি, আমাদের সাংস্কৃতিক ইতিহাস থেকেও করা হয়েছে সমকামিতার উৎসের নিবিড় অনুসন্ধান।

আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী








বাংলাভাষায় বিজ্ঞানের অন্যতম ক্লাসিক বই হিসবে বিবেচিত এবং পাঠকনন্দিত। অঙ্কুর প্রকাশনী থেকে প্রকাশিত এই বইয়ে ধারাবাহিকভাবে বিধৃত হয়েছে মহাবিশ্বের উৎপত্তির পর্যায়ক্রমিক বিবরণ। আজ থেকে প্রায় চোদ্দশ কোটি বছর আগে এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে কি ভাবে আমাদের এই মহাবিশ্বের উৎপত্তি হয়েছিলো, তার পর কিভাবে তা প্রসারিত হতে হতে আজকের অবস্থায় এসে পৌঁছেছে, সেই আকর্ষনীয় গল্পের অনুপম সাক্ষর এ বইটি। শুধু তাই নয়, এই বইয়ে উঠে এসেছে মহাবিশ্বের উৎপত্তির তত্ত্ব নিয়ে আধুনিক বিজ্ঞানীদের সর্বশেষ ধ্যান-ধারণাগুলো, যা বাংলাভাষায় দুর্লভ।


লেখকঃ অভিজিৎ রায়(মডারেটর, মুক্তমনা)


বইটি অনলাইনে পড়তে ক্লিক করুন এখানে মুক্তমনা
বইটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

All credit goes to Mukto-Mona

বিবর্তনের পথ ধরে- বন্যা আহমেদ

ডারউইনের বিবর্তন তত্ত্বের উপরে বাংলাভাষায় এই মুহূর্তে সম্ভবতঃ সর্বাধিক পঠিত এবং আলোচিত গ্রন্থ এটি। প্রকৃতিবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা এই বইটিকে ২০০৭ সালে বাংলা একাডেমী বইমেলার অন্যতম গুরুত্বপূর্ণ পুস্তক বলে অভিহিত করেছিলেন। অবসর প্রকাশনা থেকে প্রকাশিত এই বইয়ে জৈব বিবর্তনের বিভিন্ন তত্ত্ব অত্যন্ত আকর্ষনীয় ভঙ্গিতে শুধু উপস্থাপিতই হয়নি, সেই সাথে যারা বিভিন্ন প্রাচীন ধর্মীয় রূপকথার সড়ি ভেঙ্গে অধুনা ‘ইন্টেলিজেন্ট ডিজাইন’ নামক অপবিশ্বাসের আড়ালে আশ্রয় খুঁজছেন, এই বইটি তাদের জন্য এই বইটি এক শক্তিশালী চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মহাবিশ্বে প্রান ও বুদ্ধিমত্তার খোঁজে


এই বইটি প্রাণের উৎপত্তি নিয়ে প্রাঞ্জল ভাষায় লেখা একটি বৈজ্ঞানিক গ্রন্থ। সাড়ে চারশ কোটি বছর আগেকার উত্তপ্ত পৃথিবী একসময় ঠান্ডা হয়ে কিভাবে প্রাণের স্ফুরণ ঘটার মত পরিবেশ তৈরি করেছিলো তার ধারাবাহিক উপাখ্যান পাওয়া যাবে এই গ্রন্থে। শুধু তাই নয় এই পৃথিবীর বাইরেও অন্য কোন গ্রহে কিংবা গ্রহানুপুঞ্জে প্রাণের বিকাশ ঘটেছে কিনা কিংবা এর সম্ভাব্যতাই বা কতটুকু সম্বন্ধেও একটি ধারনা পাবেন পাঠকেরা অবসর প্রকাশনা থেকে প্রকাশিত এই গ্রন্থ থেকে।